1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীর সাতৈর মাঠে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীর সাতৈর মাঠে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

বোয়ালমারীর ঐতিহ্যবাহী সাতৈর ফুটবল মাঠে শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজন করে—উত্তর বোয়ালমারী (ময়না, ঘোষপুর, সাতৈর, দাদপুর ও বোয়ালমারী ইউনিয়ন)।
সভাপতিত্ব করেন—বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর ১আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

ফরিদপুর-৩ আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন

সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবজাল খান পলাশ

যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু

এছাড়া বক্তব্য দেন—

মধুখালি উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবদ্দিন আহমেদ সতেজ

সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান আব্বাস

সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু

উপস্থিত ছিলেন—বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ, ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ খান রাব্বি সহ উত্তর বোয়ালমারীর পাঁচ ইউনিয়নের হাজারো নেতাকর্মী।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন, এবং অনুষ্ঠানটি এক মহাসমাবেশের রূপ ধারণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ