1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ফরিদপুরে সালথায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মাছ ব্যবসায়ীর সাথে থাকা ভ্যানচালক কে চোখ বেঁধে ফেলে রেখে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই মাছ ব্যবসায়ীর নাম উৎপল সরকার (২৬), ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের পুত্র।

স্থানীয় ও পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালিতলা ব্রীজ সংলগ্ন এলাকায় আজ ভোর রাতের দিকে মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত উৎপল সরকার ব্যাটারি চালিত অটো ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। নিহতত্ত্ব সরকারের সাথে থাকা টাকা পয়সা নিয়ে নিয়ে যায় তারা। এদিকে সংবাদ পেয়ে ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত )মারুফ হাসান রাসেল জানান। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে কোন অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনানগর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ