1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে সাড়ে বারো কোটি টাকার বেড়িবাঁধ ও সুইচ গেইট প্রকল্প পরিদর্শন! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সাড়ে বারো কোটি টাকার বেড়িবাঁধ ও সুইচ গেইট প্রকল্প পরিদর্শন!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

গোয়াইনঘাটে বেড়িবাধ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে।
উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগমের সাড়ে তিন বছরের প্রচেষ্টায় বৃহত্তর নিয়াইন গ্রামের হাওরে সাড়ে বারো কোটি টাকা ব্যায়ে বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের মধ্যে রয়েছে ১২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ,চারটি চুইস গেইট ও একটি পানিসম্পদ ব্যাবস্থাপনা কমিটির অফিস ঘর।
পানি সম্পদ ব্যবস্থাপনার উপ-প্রকল্প এলজিইডির তত্ত্বাবধানে বৃহত্তর নিহাইন হাওরে বেড়িবাঁধ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরেজমিনে বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন ও সুইচ গেইট নির্মাণের লে-আউট প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ। তিনি বলেন,এখানে বেড়িবাঁধ নির্মাণের ফলে ছোটখাটো আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষাসহ প্রান্তিক কৃষকদের পরিবেশগত আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা বেড়িবাঁধ প্রকল্পের সভাপতি মাতাব উদ্দিন বলেন,বিগত দিনের অক্লান্ত প্রচেষ্টায় এই বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকার মানুষদের জন্য এক নতুন আশার আলো জাগিয়েছে। যা শুধু দুর্যোগ প্রতিরোধই করবে না, এলাকার মানুষের অর্থনৈতিক ওসামাজিক উন্নয়নের পথ সুগম করবে। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, প্রকল্পের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন,সাবেক মেম্বার সিরাজুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ