1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিউ কলোনী রোডে লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর পূর্ব লাচ গ্রামের পৌর ১নং ওয়ার্ডের মিঝি বাড়ির সোহাগ হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় শিশু ওমর মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. জোবায়ের হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোরিকশার চালক শিশুটিকে হাসপাতালে পৌঁছে দিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ অটোরিকশাটি জব্দ করে।

রায়পুর থানার সাব-ইন্সপেক্টর (এস আই) রাজিব হোসেন হাসপাতালে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে অভিযান চালিয়ে দ্রুত আটক করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ