1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে এক হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে এক হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি মৌসুমে মোট ১ হাজার কৃষকের মাঝে বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের বীজ এবং প্রয়োজনীয় সার প্রদান করা হয়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বাড়াতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা বোরো মৌসুমে অধিক ফলন পাবে এবং উপজেলা খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ