1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার রাজারামপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার রাজারামপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাজারামপুর গ্রামে রাজারামপুর বাইতুন নূর মাদ্রাসা ও কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আসরের নামাজ পর্যন্ত মাদ্রাসা মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁদপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে প্রথমে ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হিফজুল কোরআনের বিভিন্ন ক্যাটাগরিতে ছোট-বড় হাফেজরা তেলাওয়াত প্রদর্শন করেন। মনোমুগ্ধকর তেলাওয়াতের সুরে মুখরিত হয়ে ওঠে প্রতিযোগিতা প্রাঙ্গণ। উপস্থিত সাধারণ মানুষসহ আশপাশের এলাকায় কোরআনের সুর পৌঁছে বিশেষ আবেগ সৃষ্টি করে।

মাঝখানে খাবার বিরতির পর প্রতিযোগিতা পুনরায় শুরু হয় এবং দিনব্যাপী এ আয়োজন আসরের নামাজ পর্যন্ত চলে। আসর নামাজের পরে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজারামপুর বাইতুন নূর মাদ্রাসা ও কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

রাজারামপুর বাইতুন নূর মাদ্রাসা ও কমপ্লেক্সেরের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আমরা কোরআনের আলো চারদিকে ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
মসজিদের কোষাধ্যক্ষ জাকির হোসেন মাস্টার বলেন, “মুসলমান হিসেবে দ্বীনের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরই এ ধরনের আয়োজন করবো।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান নোমানী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারামপুর বাইতুন নূর মাদ্রাসার সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, উপাধ্যক্ষ সাইফুর রহমান, রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামাল আলম প্রধান,রিপন প্রধান, শামীম মোল্লাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ