1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন’র দোয়া ও বিনামূল্যে খাবার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন’র দোয়া ও বিনামূল্যে খাবার বিতরণ

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল আমিন খসরু’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন’র আঙিনায় দোয়া ও অসহায়দের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।
প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) দুপরে ফাউন্ডেশনের কার্যালয়ে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, অসহায় প্রায় তিনশত মানুষদের কে পেটভরে খাবার খাওয়ানো হয়।
খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেসক্লাব ত্রিশাল শাখার সদস্য সচিব ও পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা। আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল বিভাগের মোমিন তালুকদার, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ত্রিশাল সংবাদদাতা শরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালেক, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক ভোরের চেতনার জাকিয়া বেগম, দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার লূৎফা সরকার, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ।
পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায়দের জন্য আমার ব্যক্তিগত তহবিল, বন্ধুগণ ও সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ