1. admin@doinikbartamansongbadbd.com : admin :
অষ্টগ্রামে অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় চেয়ারম্যান বরখাস্ত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অষ্টগ্রামে অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি :মো এনামুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর আগে অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গত ২৫ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. বোরহান উদ্দিন। সাময়িক বরখাস্ত হওয়া মো. আনোয়ার হোসেন খান অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন ৭নং খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন খান কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশ (ইতালি) যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখের ৯৩৭ সংখ্যক প্রজ্ঞাপনে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারায় অপরাধ সংঘঠিত করায় কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

একই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত সেহেতু, চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (জ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা শনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন মোঃ আনোয়ার হোসেন খান। মোঃ আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে। ও হত্যা মামলার আসামি। এলাকায় আধিপত্য বিস্তারেরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানের ফোনে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ