1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে চাচা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত    - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে চাচা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে  ভাতিজাদের প্রহারে নিহত হাসমত উল্যা (৭০) নিহত হওয়ার ঘটনায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় এবং হত্যাাকারীদের  ফাঁসির  দাবীতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

 বুধবার দুপুরে  রামগঞ্জ থানার সামনে মুক্তিযোদ্ধা মঞ্চ সংলগ্ন এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত হাসমত উল্যাহর ছেলে শাহীন, মাসুদ ও মামুন দাবী করেন রবিবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নম্বর ওয়ার্ডের বাঁশঘর গ্রামের আহম্মেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যাহর (৭০) জমি ও বসতঘর দখল করতে যায় একই বাড়ীর আমিন উল্যাহর ছেলে তোফায়েল ও মোহনসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
জমি দখলে বাঁধা দিলে হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পিটাতে থাকে সন্ত্রাসীরা। এসময় হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই মারা যান হাসমত উল্যাহ।
এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ছেলে শাহিন বাদী হয়ে সদ্য প্রবাস ফেরত তোফায়েল হোসেন, মোঃ মোহন ও পৌর যুবদলের সদস্য সুমন চৌধুরীসহ ৯জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন রামগঞ্জ থানায়।
নিহতের  ছেলে মাসুদ আলম ও মামুন মানববন্ধনে আরও দাবী করেন পুলিশ ঘটনার প্রায় ১ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে আমার বাবা হত্যাকান্ডে অভিযুক্ত মোঃ মোহনকে আটক করলেও  অজ্ঞাত ফোন কলে তাকে সাথে সাথে ছেড়ে দেয়। পুলিশ থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে মোঃ মোহন সোমবার রাতেই বিদেশে চলে যায় মামলার ২নং আসামী। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক না করায় আমরা হতাশ। মানববন্ধনে এসময় স্থানীয় এলাকাবাসীসহ মহিলারা অংশগ্রহণ করেন।এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির মহিলা দলের নেত্রী জনি মজুমদার,রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া সহ প্রমূখ

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-০৩-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ