
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পিয়ান নদীর নয়াগাঙ্গের পার একটি বাঁধ নির্মাণ করে পন্যবাহী গাড়ি থেকে দশ টাকা করে তুলাকে কেন্দ্র করে বাদেবাসা গ্রামের লোকজন হামলা চালায় উপর গ্রামবাসী নিরীহ লোকজনের উপর ও তাদের বাড়ি ঘরে। হামলার শিক্ষার ৬ জন বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে গোয়াইনঘাট থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন উপর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী রাবেয়া খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পহেলা ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটায় নদীর উপর বাঁধ দিয়ে পণ্যবাহী গাড়ি থেকে ১০ টাকা নেওয়ার জের ধরে বাদেবাসা গ্রামের আব্দুল নূর, সামসুল হক ও তরিক মিয়া গংরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা চালায় উপর গ্রামবাসী নিরীহ লোকজনের উপর ও বাড়ি ঘরে। তাৎক্ষণিকভাবে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পথচারীরা বলেন,এখানে বাঁধ নির্মাণ হওয়ায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী ও স্হানীয় বাসিন্দারা সুবিধা পাচ্ছে এবং তারা স্বেচ্ছায় ১০ টাকা করে দিচ্ছে।কোন ধরনের চাঁদা নেওয়া হচ্ছে না।
বিবাদী তরিক মিয়ার বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান,অভিযোগের কপি এখনো আমার হাতে আসেনি।