1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

মোঃ এনামুল কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একরামপুর করগাও বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়নের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। নির্বাচিত ১৩টি পদের সকল সদস্যই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউনিয়নের বহু নেতাকর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক দ্বীন আল ইসলাম উজ্জ্বল বলেন,
“শ্রমিকরা আমাকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সংগঠনকে আরও শক্তিশালী করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। শ্রমিকদের অধিকার রক্ষায় আমি কোনো আপস করবো না। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ