1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি চুরি করতে গিয়ে পিতা-পুত্র আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি চুরি করতে গিয়ে পিতা-পুত্র আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রায়পুর সুপারি চুরি করতে গিয়ে বাবা–ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর ভোররাতে উপজেলার বামনী ইউপির ৩ নাম্বার ওয়ার্ডের সাগর্দি গ্রামের নুরুল হক মুন্সি বাড়ির সংলগ্ন এলাকায়। ১ ডিসেম্বর বিকালে বাবা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুইজন হলেন—বামনী ইউপির সাগর্দি গ্রামের মজিবুল হকের ছেলে আবদুল মতিন (৪৫) ও তার ছেলে জিহাদ হোসেন (২৫)। গ্রামবাসী জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির ছাদ ও বাগানের গাছ থেকে সুপারি চুরি হয়ে আসছিল।

ভুক্তভোগী নুরুল ইসলাম তার ঘরের ছাদে সুপারি শুকাতে রেখেছিলেন। ভোররাতে শব্দ পেয়ে তার মা চোর সন্দেহে নুরুল ইসলামকে ডাকেন। এ সময় নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা সুপারিসহ আবদুল মতিনকে হাতে নাতে আটক করেন। প্রতিবেশী মোহাম্মদ আলীসহ স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তার ছেলে জিহাদকেও আটক করেছেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, রাতে আমার মায়ের আওয়াজ শুনে ঘরের বাইরে এসে দেখি আবদুল মতিন ও তার ছেলে জিহাদ আমাদের সুপারি চুরি করছে। পরে চার বস্তা সুপারিসহ তাদের আটক করি। গ্রামবাসী পিটুনি দিয়ে তাদেরকে সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিবেশী মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, বাবা ও ছেলের বিরুদ্ধে গ্রামের আরও কয়েকজনের বাড়ি ও বাগান থেকে সুপারি চুরির অভিযোগ রয়েছে। গ্রামে ধারাবাহিক চুরি বন্ধে পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, সুপারি চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক বাবা–ছেলেকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ