
মোঃ শহিদুল ইসলাম:
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা শুধু রাজনৈতিক ইতিহাসের অংশ নয়—এটি জনগণের অধিকার রক্ষার এক অটল সংগ্রামের প্রতিচ্ছবি। চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বাংলাদেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও ভোটাধিকারের প্রশ্নে বেগম জিয়া আজও অপরিহার্য নেতৃত্বের প্রতীক।”
বিকাল ৩টায় নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলে—“গণতন্ত্রের বাতিঘর বেগম জিয়া— জনগণের অধিকার রক্ষায় আপসহীন এক নেতৃত্ব”
দেশের স্বৈরাচারবিরোধী সব আন্দোলনে বেগম জিয়া ছিলেন নেতৃত্বের কেন্দ্রে। স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে তিনি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি সব ধরনের নিপীড়ন-নির্যাতন সয়ে আসছেন।“মিথ্যা মামলায় কারাবরণ, বাসভবন থেকে উচ্ছেদ, সুচিকিৎসা থেকে বঞ্চনা—এ সবকিছুর মধ্যেও তিনি জনগণের অধিকার নিয়ে আপস করেননি।” — যোগ করেন দীপ্তি।
তিনি আরও বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে; বিপরীতে জনগণ বিএনপি ও বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখেছে।
“বেগম জিয়া শুধু রাজনৈতিক নেতা নন— তিনি জাতীয়তাবাদী চেতনার এক চিরন্তন
প্রেরণা”মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা, মানবাধিকার, ন্যায়বিচার ও জনগণের মালিকানার দৃঢ় প্রতীক। দেশের অর্থনীতি সংস্কার, নারী শিক্ষা ও ক্ষমতায়নে তাঁর অবদান তাঁকে ইতিহাসের অপরিবর্তনীয় চরিত্রে পরিণত করেছে।
তিনি বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছেন তিনি। তাঁর সংগ্রাম তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসিমন ভবনস্থ জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা এহছানুল হক।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,ইকবাল হোসেন, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আলী সাকি, হাবিবুর রহমান মাসুম, হুমায়ূন কবির, রাসেল, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, আহাদ সায়েমসহ মহানগর যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।