
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারী উপজেলার সদর, দাদপুর, সাতৈর, ঘোষপুর ও ময়না ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
তিনি নেতৃবৃন্দকে নির্বাচনী মাঠে কার্যকর প্রচারণা, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জনমত গঠনের ওপর গুরুত্ব দিতে নির্দেশ দেন। খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দলীয় ঐক্য ও সুসংগঠিত প্রচারণা ছাড়া নির্বাচনে সাফল্য অর্জন করা সম্ভব নয়।
স্থানীয় নেতারা এ সময় প্রতিশ্রুতি দেন যে, তারা দলের নীতিমালা অনুযায়ী ধানের শীষের প্রার্থীর প্রচারণায় সমর্থন জোরদার করবেন এবং ভোটারদের কাছে প্রার্থীকে পরিচিত করার জন্য সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার অন্যান্য পদাধিকারী।