1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে চিকিৎসক-ঔষধ সংকটে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে চিকিৎসক-ঔষধ সংকটে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

চিকিৎসক সংকট নিয়ে চলছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রগুলো।

দেখা যায় কোনো কোনো ইউনিয়নে সুসজ্জিত ভবন আছে, কিন্তু মিলছেনা কোনো চিকিৎসক বা ঔষধ । আবার কোনোটিতে কাগজপত্রে চিকিৎসক আছেন, নেই উপযুক্ত ভবন বা চিকিৎসা সরঞ্জাম। উপজেলার ৯টি ইউনিয়নে রয়েছে ৯টি স্বাস্থ্যকেন্দ্র । তবে একটিতেও নেই এমবিবিএস চিকিৎসক। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে কটিয়াদীতে ৯টি ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কেন্দ্রগুলোতে একজন করে এমবিবিএস চিকিৎসক থাকার কথা। কিন্তু ৯টি স্বাস্থ্য কেন্দ্রে নেই নিয়মিত কোনো উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারও ।কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে একজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থাকলেও বেলা ১২টার পর তাদেরও পাওয়া যায় না। ফলে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে উপজেলা বা জেলা সদর হাসপাতালে। প্রতিদিনই রোগী এখানে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে ফিরে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়,জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে এক বছর ধরে নেই নিয়মিত মেডিক্যাল অফিসার ও ঔষুধ।

জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক জানান,সরকার পতনের পর এখানে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নেই এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির ঔষধ ছাড়া অন্য সাধারন রোগীদের কোন ঔষুধ আসে নাই। শুধু পরিদর্শক এসে হাজিরা দিয়ে ফিল্ডে চলে যায়। 

পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর জন্য এমবিবিএস ডাক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, আয়া, নৈশপ্রহরীসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকাসহ ৫টি পদ রয়েছে। কিন্তু বর্তমানে বেশির ভাগ কেন্দ্রে শুধু পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কর্মরত আছেন। বাকি পদগুলো খালি আছে। জনবল সংকটে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না। 

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ শাহরিয়ার অনিক জানান,জালালপুরসহ কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নেই আশা করি আগামী এক-দুই মাসের মধ্যেই নতুন অফিসার যোগদান করবে। আর পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের সঠিক সময়ে পরিমানমত ঔষধ দেওয়া সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ