1. admin@doinikbartamansongbadbd.com : admin :
১১ নং মধ্য জাফলং ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে দোয়া মাহফিল!! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ নং মধ্য জাফলং ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে দোয়া মাহফিল!!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার রাধানগরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

মাহফিলে বিশেষ মোনাজাতের দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

দোয়ার পূর্বে যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার মুটোফোনের মাধ্যমে বলেন “স্বৈরাচারী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আপনারা সবাই আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন- যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝেে ফিরে আসতে পারেন এবং বিএনপির সরকার গঠনে নেতৃত্ব দিতে পারেন।”

 

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ ও ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দসহ সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ