1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনা-ভেটখালী পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে স্থানীয়দের মানববন্ধন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনা-ভেটখালী পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে স্থানীয়দের মানববন্ধন।

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাশনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য ৩০ শে নভেম্বর ( রবিবার) বিকাল ৪ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে মানব বন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা মানববন্ধন করেন। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীমান্তবর্তী প্রেসক্লাবের সভাপতি মাহবুব খোকন,জনপ্রিয় অনলাইন ভোরের সংবাদ পোর্টালের সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, সমাজ সেবক আলহাজ্ব শুকুর আলী, মোঃ নুরুজ্জামান,প্রাত্তন ইউপি সদস্য রাশিদুল ইসলাম,জয়নুব বেগম,বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন,শফিকুল ইসলাম,সেলিম খাঁন,রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন,গণসংহতি আন্দোলন মনোনীত সাতক্ষীরা ৪ এর এমপি প্রার্থী মোঃ আলফাত হোসেন সাংবাদিক খালিদ সাইফুল্লাহ ।সেলিম খাঁনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন ,সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনায় প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা,ধান্য ফসলের মাঠ,বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরোজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ