1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: আতংকিত ব্যবসায়ীরা - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: আতংকিত ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানীর এজেন্ট সীম ও মুল্যবান মালামাল লুটে নেয় চোরের দল। এছাড়া একই রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মাহাম্মদপুর গ্রামের ভাটের বাড়ীর রফিকুল ইসলামের বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়।

 

সোনাইমুড়ি সড়কের চৌমুহনি ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ ইউসুফ জানান রাতের কোন এক সময় দোকানের পিঁছনের টিনের চাল কেটে নগদ ৮০ হাজার টাকা, পৌর সুপার মার্কেটের রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন জানান বিকাশ ও নগদের সীমসহ নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল, আল ফরিদ ড্রাগ হাউজের মালিক শেখ ফরিদ জানান একই পন্থায় তার দোকান থেকে নগদ ১লাখ টাকা, বাস টার্মিনাল এলাকার রাজু অটো মিশুক থেকে নগদ ১লাখ ৯২ হাজার টাকা ও মুল্যবান মালামাল এবং বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে টিন কেটে দোকানে ঢুকে নগদ ৮হাজার টাকা নিয়ে যায় চোরের দল।

 

রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন আরো জানান আমার মাকে নিয়ে আমি ঢাকার একটি হসপিটালে রয়েছি। রাত ২টায় দোকান বন্ধ করে আমার ছোট ভাই মোহন বাড়ীতে চলে যায়। সকালে এসে দেখে দোকানের চাল কেটে দোকান থেকে নগদ প্রায় ২লাখ টাকাসহ বিকাশ ও নগদের সীমসহ মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় চোরের দল। তিনি জানান পৌর সুপার মার্কেট এলাকায় সকাল পর্যন্ত দোকান খোলা থাকে।

 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনে উপ পরিদর্শক মোঃ স্বপনকে পাঠানো হয়েছে। তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।

 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

 

তাং-৩০-১১-২৫ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ