1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মো. শাহীন আলম,সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানকুনিয়া জলমহাল এলাকার একটি খলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নুরপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

এলাকাবাসীর একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে শূন্য থেকে শুরু করে দেলোয়ার হোসেন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। বিভিন্ন সময় লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো ও গরুচোর চক্রের সঙ্গে আঁতাত করে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর তিনি খোলস বদলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, নাশকতা প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে দেলোয়ার হোসেনের নাম আসামি হিসেবে উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ