1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যে হারামজাদারা আমাকে "ফজা পাগলা" টাইটেলটা দিয়েছে তারা হলো স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী দল: ফজলুর রহমান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যে হারামজাদারা আমাকে “ফজা পাগলা” টাইটেলটা দিয়েছে তারা হলো স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী দল: ফজলুর রহমান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেন,
৫ ই আগষ্টে জামায়াত-শিবির অস্ত্র লুট করেছে, এরা মুক্তিযোদ্ধা বিরোধী দল। “তাদের যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন”।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমি সাধারণ মানুষের ছেলে। যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না। আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম-এই রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু জীবিত আছিরে। মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধারা থাকবে। তোমরা যদি মুক্তিযোদ্ধাদের শেষ করে দিতে চাও তাহলে যেন রেখে তোমাদের সাথে আমাদের আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে।

বিএনপি চেয়ারপার্সনের এর উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘‘ফজা পাগলা’’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন।

এছাড়াও অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যে হারামজাদারা আমাকে “ফজা পাগলা” টাইটেলটা দিয়েছে তারা হলো স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী দল: ফজলুর রহমান

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেন,
৫ ই আগষ্টে জামায়াত-শিবির অস্ত্র লুট করেছে, এরা মুক্তিযোদ্ধা বিরোধী দল। “তাদের যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন”।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমি সাধারণ মানুষের ছেলে। যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না। আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম-এই রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু জীবিত আছিরে। মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধারা থাকবে। তোমরা যদি মুক্তিযোদ্ধাদের শেষ করে দিতে চাও তাহলে যেন রেখে তোমাদের সাথে আমাদের আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে।

বিএনপি চেয়ারপার্সনের এর উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘‘ফজা পাগলা’’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন।

এছাড়াও অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ