কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়,
চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ‘রান ফর উইথ আবু নছর আশরাফী’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে এ কর্মসূচির সূচনা হয়।
এ পদযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ছিল এবং স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্থানীয় বাসিন্দাদের অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচিটি উপভোগ করেন।
সমাবেশে প্রার্থী আবু নছর আশরাফীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতের আমির এডভোকেট মেজবাহ, কচুয়া পৌরসভা আমির অধ্যক্ষ জাকিরুল্লাহ শাজুলি, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, জাকির হোসেন বিএসসি, পৌর সেক্রেটারি মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়দের অংশগ্রহণ ও শৃঙ্খলাবদ্ধ আচরণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসীর বেশির ভাগ মানুষ ই আসন্ন নির্বাচনে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন।