1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মফস্বল সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং উত্তরণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অনুধাবনের মাধ্যমে বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের এক মতবিনিময় সভা। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাজারস্থ আল-মদিনা ট্রেডার্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জ্যেষ্ঠ সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট ও গণমাধ্যম বিশ্লেষক গোবিন্দ শীল। তিনি মফস্বল সাংবাদিকদের নানামুখী সমস্যার কথা শুনে সহানুভূতি প্রকাশ করেন এবং সাংবাদিকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গঠনমূলক প্রতিবেদন, তথ্য যাচাই এবং পরস্পরের প্রতি সহমর্মিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

গোবিন্দ শীল বলেন, “আজকের ডিজিটাল যুগে মফস্বল সাংবাদিকতার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত নিরাপত্তা, ন্যায্য সম্মানী ও প্রশিক্ষণের দাবি যৌথভাবে উত্থাপন করতে হবে।”

সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মফস্বল সাংবাদিকদের দুরবস্থা, কর্মক্ষেত্রে বৈষম্য, পরিচয় সংকট, নিরাপত্তাহীনতা, বিজ্ঞাপন বঞ্চনা, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। একইসঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় মতামত দেন, নজরুল ইসলাম, বিরামপুর সংবাদদাতা, দৈনিক ইত্তেফাক, মাহবুর রহমান, প্রতিনিধি, কালের কণ্ঠ, নূরে আলম সিদ্দিকী, প্রতিনিধি, প্রথম আলো,এবিএম মুছা, প্রতিনিধি, মানবজমিন, মাহমুদুল হক মানিক, প্রতিনিধি, আজকের পত্রিকা, আব্দুল আজিজ, প্রতিনিধি, বিজয় বাংলা, মোঃ ইব্রাহিম মিঞা, প্রতিনিধি, দি বাংলাদেশ টুডে, মানিক চৌধুরী, প্রতিনিধি, এশিয়ান টিভি, জাকিরুল ইসলাম, প্রতিনিধি, নয়া দিগন্ত, রফিকুল ইসলাম, সম্পাদক, ঢাকামোড়২৪, পবন কুমার শীল, প্রতিনিধি, ভোরের কাগজ, মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরাম।

বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রকে সমৃদ্ধ করতে হলে স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, আলোচনাসভা ও নেটওয়ার্কিং কার্যক্রম চালু করা জরুরি। পাশাপাশি সাংবাদিকদের মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় একক প্ল্যাটফর্ম তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ