1. admin@doinikbartamansongbadbd.com : admin :
১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনগণের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করতে চাই - মোস্তাফিজুর রহমান কাওছার! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনগণের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করতে চাই – মোস্তাফিজুর রহমান কাওছার!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সুযোগ পেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের
মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করে দিতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান কাওছার।
তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

বুধবার (২৬ নভেম্বর) বিকালে যুক্তরাজ্য থেকে তিনি মুঠোফোনের মধ্যমে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, শুধু নেতৃত্ব দিলেই হয় না। একটি সুবিধাজনক স্থানে থেকে, ক্ষমতার সঙ্গে তাদের জন্য কাজ করতে পারলে আমি সম্পূর্ণরূপে সফল হব। এর পাশাপাশি এলাকার মানুষের জন্য কিছু করা সম্ভব হবে। নিজের কর্ম পালনের পাশাপাশি, নিজ জন্মভূমির মানুষের সেবা দিতে পারলে নিজের কাছে ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার জীবনের পথচলা। যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার বলেন, ‘মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমার ইচ্ছা সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।

তিন বলেন, ‘আমি গোয়াইনঘাট উপজেলার সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’ তিনি আরও
বলেন, আমি মানুষের সেবা করতে চাই। আমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।১১ নং মধ্য জাফলং ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত, উন্নয়নের পরিকল্পনা নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনার সন্তান হিসাবে আমাকে মূল্যায়ন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ