1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তাহিরপুরে নির্বাচনী সভায় আবেগাপ্লুত আনিসুল হক: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কান্নায় ভেঙে পড়লেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে নির্বাচনী সভায় আবেগাপ্লুত আনিসুল হক: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কান্নায় ভেঙে পড়লেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। আমাদের নেতৃ কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দেশের মানুষের জন্য একটি সন্তানও উৎসর্গ করেছেন। তাই আমি সেই পরিবারের জন্য দোয়া চাই, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাই।”—এ কথা বলতে বলতেই তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি পুনরায় ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক–যুবতীদের জন্য বেকার ভাতা চালু করা হবে এবং দেশের প্রতিটি মসজিদের ইমাম–মোয়াজ্জিনকে ভাতার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, “আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তাকে স্বাগত জানাতে দেশের ১০ কোটি মানুষ বিমানবন্দরে উপস্থিত হবেন।”

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাওরের কৃষক ও জেলেদের জন্য কর্ডের মাধ্যমে বিশেষ ভাতা প্রদান করা হবে। জেলা শহর থেকে প্রতিটি উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা হবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ