1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহের ত্রিশালে বাল্যবন্ধুর হাতে বন্ধু খু*ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে বাল্যবন্ধুর হাতে বন্ধু খু*ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

জাকিয়া বেগম:বিশেষ প্রতিনিধি

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে প্রায় এক বছর যাবত পড়াশোনা করছিল মুনতাসির ফাহিম (২২)। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত চার মাস পূর্বে দেশে আসেন। আগামী শনিবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ক্যাম্পাসে। ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ক্লাস। তবে নিয়তির খেলায় শেষ হয়ে গেল মেধাবী তরুন মুনতাসির ফাহিম জীবন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘনিষ্ঠ বন্ধু অনিকের হাতে খুন হয় ফাহিম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চায়নিজ কুড়াল নিয়ে ওহেদুল ইসলাম অনিক নামে এক যুবক থানায় হাজির হয়ে পুলিশ কে বলছিল ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’। এমন কথা শুনে থানা পুলিশ ঘাতক অনিক কে আটক করে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে খুজতে থাকে মুনতাসির ফাহিম কে। অন্ধকার মাঠে ফাহিম কে খোঁজতে থাকে পুলিশ। এক পর্যায়ে নজরুল একাডেমী মাঠের পূর্ব পার্শ্বের পানির ট্যাংকির সাথে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হত্যার স্বীকার মুনতাসীর ফাহিম উপজেলার সদর ইউনিনের চিকনা গ্রামের রেজাউল ইসলাম বাদলের বড় ছেলে এবং হত্যাকারী ঘাতক বন্ধু ওহেদুল ইসলাম অনিক পৌর শহরের ৪নং ওয়ার্ডের জহিরুল মন্ডলের ছেলে।

নিহত মুনতাসীর ফাহিমের পিতা রেজাউল ইসলাম বাদল জানান, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে আসছে। আগামী শনিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার কথা ছিল। কেন আমার ছেলেকে হত্যা করল জানিনা। পূর্ববর্তী বিরোধের জেরে অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। ছেলে হত্যার কঠিন বিচার দাবী করেন তিনি।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, দীর্ঘদিন ধরে অনিক ও ফাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পূব শক্রতার জের ধরে রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে অনিক হত্যাকাÐ ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জমনসুর আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ