1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রার্থী পরিবর্তনের দাবীতে ত্রিশালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রার্থী পরিবর্তনের দাবীতে ত্রিশালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

জাকিয়া বেগম,বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বিএনপি’র ত্যাগী নেতা-কর্মী ও ত্রিশালের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের লেকের পাড় হতে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড় প্রদক্ষিণ করে পুনরায় লেকের পাড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ দলীয় নেতা-কর্মী জনতা।

বিক্ষোভ মিছিলে অশং গ্রহণকারী শত শত নারী-পুরুষ দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন ওই সকল ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় তারা ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবী জানীয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে তীব্র জানযট সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহীদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক বজলুল করীম শাহীন, ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়ালিদ বিন খসরু, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রমূখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ