1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের (সভাপতি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এর নেতৃত্বে কটিয়াদী উপজেলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে প্রত্যাখ্যান করে প্রতিবাদস্বরূপ ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কটিয়াদী সদরের বাগরাইট নয়াপাড়া এলাকা ও ঘাগৈর কটিয়াদী টু গচিহাটা সড়কের মধ্যস্থলে এই ঝটিকা মিছিলটি বের হয়। তবে বৃহস্পতিবারে সোশ্যালমিডিয়া ভিডিওটি পোস্ট করা হয়। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিছিলের স্লোগান ও ব্যানার দেখে বোঝা যায়- সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে প্রত্যাখ্যান ও এই রায়কে অবৈধ বলে তা প্রত্যাখ্যান করে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি করা হয়।

এসময় মিছিলে ছাত্রলীগের অনেক নেতা কর্মীদের দেখা যায় তবে মুখে মাস্ক থাকায় অনেকের পরিচয় সনাক্ত করা যায়নি। আবার অনেকেই সরাসরি নিজের চেহারা দেখিয়ে “জয় বাংলা” স্লোগান দিতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাদের হাতে একটি ব্যানার রয়েছে যেখানে লিখা রয়েছে- “বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে অবৈধ ট্রাইবুনালের অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল”

এবিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো: মোকছেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মিছিলে অংশগ্রহণকারীদের সনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ