1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের প্রচেষ্টায় সাড়ে বারো কোটি টাকার বেড়ি বাঁধ মেগা প্রকল্প অনুমোদন! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের প্রচেষ্টায় সাড়ে বারো কোটি টাকার বেড়ি বাঁধ মেগা প্রকল্প অনুমোদন!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে বৃহত্তর নিয়াইন গ্রামের হাওরে বারো কিলোমিটার বেড়িবাঁধ ও সুইচ গেইট এলজিইডি, জাইকা প্রকল্প সাড়ে বারো কোটি টাকার অনুমোদন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) মরিয়ম বেগম এসব তথ্য জানান। মরিয়ম বেগম
গত উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম কলস মার্কায় ২য় স্থানে ছিলেন। মরিয়ম বেগম ও তার স্বামী বৃহত্তর নিহাইন পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মাতাব উদ্দিনের বিগত দুই বছরের অক্লান্ত প্রচেষ্টায় এই বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দিত এলাকাবাসী।প্রকল্পটি এই এলাকার মানুষদের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে। বাঁধ নির্মাণ শুধু দুর্যোগ প্রতিরোধই করবে না, এই প্রকল্প দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক, পর্যটন শিল্প, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই প্রকল্প সম্পর্কে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, আমি গোয়াইনঘাটে আসার পূর্বে বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হয়েছে। গোয়াইনঘাটে বন্যাকবলিত এলাকায় বেড়িবাঁধ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ।তবে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ ও বাঁধের দু’পাশে বনায়ন করতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষণে স্থানীয় সরকার ও জনগণকে সম্পৃক্ত করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ওই এলাকার জনগণ সরকারের সঙ্গে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ