1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলে ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলে ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলের ক্লাস পার্টিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক মিলনমেলায়।

শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃতি, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। প্রতিটি ক্লাসে নানা ধরনের সাজসজ্জা, খাবারের আয়োজন এবং ক্ষুদে শিক্ষার্থীদের হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে স্কুলের প্রতিটি কোণ।

শিক্ষকরা জানান, ক্লাস পার্টি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ, দলগত কাজ ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করে।

অভিভাবকরাও সন্তানের আনন্দঘন মুহূর্ত দেখে সন্তোষ প্রকাশ করেন। দিনশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্লাস পার্টির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

বিদ্যালয়ের পরিচালক তুহিন আলম জানান, এ প্রতিষ্ঠান ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে থাকে । যার দরুন উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলটি প্রথম স্থান দখল করেছে উপজেলার ভিতরে কিন্ডারগার্টেনটি । ব্যতিক্রম শিক্ষার্থীদের চরিত্র গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আদর্শ শিক্ষা পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে আরও শ্রেণিকক্ষ, স্মার্ট শিক্ষা উপকরণ ও আধুনিক ল্যাব স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের মাঝে বিনোদনের জন্য ক্লাসপার্টি, নাচ,গান ও বিভিন্ন খেলাধূলা করানো হয়।

উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলের এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় এক দিন উপহার দিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ