1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে নিজেই শ্রেণী কার্যক্রমে অংশ নিয়ে সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে নিজেই শ্রেণী কার্যক্রমে অংশ নিয়ে সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

‎লক্ষ্মীপুর জেলার রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে নিজেই শ্রেণী কার্যক্রমে অংশ গ্রহন করে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছে শ্রেণী কার্যক্রমে অংশ গ্রহন করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।


‎পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পাঠদান শুরু করেন। তার আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। শিক্ষকগণও এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে গ্রহন করেন।

‎এসময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজামুদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম ,প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল ইসালামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

‎জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


‎এ ধরনের সরাসরি অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ