1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বার্ষিক পরীক্ষা সামনে রেখে রামগঞ্জে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বার্ষিক পরীক্ষা সামনে রেখে রামগঞ্জে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

বার্ষিক পরীক্ষা কে সামনে রেখে সারা দেশের মতো ৩ দফা দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি চলছে ।
রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে আগামী ১লা ডিসেম্বর হতে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এই কর্মবিরতির কারণে তা ভেস্তে যেতে বসেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৮ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল । কর্তৃপক্ষের আশ্বাসের কারণে তারা সেখান থেকে চলে আসে। কিন্তু কর্তৃপক্ষ এ পর্যন্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন না করে বিভিন্ন টালবাহানা করার কারণে শিক্ষকরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছে।
এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান,শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান,,১০ বছর ও১৬ বছর অন্তর টাইমস্কেল প্রদান ও শতভাগ পদোন্নতির দাবীতে তারা কর্মবিরতি পালন করছেন।তাদের দাবীটা অত্যন্ত যৌক্তিক কারণ একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে দশম গ্রেডে চাকরি করছে, আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই পদে থেকে কোন প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করছে। তাই আমি মনে করি তাদের দাবিটা যুক্তিযুক্ত।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-২৭-১১-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ