1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে মাত্র সাড়ে চার মাসে কোরআনে হাফেজ হয়েছে দুই শিক্ষার্থী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে মাত্র সাড়ে চার মাসে কোরআনে হাফেজ হয়েছে দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই কোরআনে হাফেজ মাত্র ১৪০ দিনে পুরো কোরআন শরিফ মুখস্থ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও গ্রামে অবস্থিত  জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী দ্বীনি  শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হাফেজ মোহামুদুল্লাহ ও  হাফেজ জাহিদ হোসেন এই দুই প্রতিভাবান শিক্ষার্থী স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআন হিফজ  করে সবার নজর কেড়েছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করেছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলাম ছেলে।  এবং হাফেজ জাহিদ হাসান রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের  বেল্লাল হোসেনের ছেলে 

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।”

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, “দু’জনই অত্যন্ত মনোযোগী ছিল। নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর মেহেরবানিতেই তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।”

হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।”

হাফেজ জাহিদ হাসান বলেন, “কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতায় আমি সফলহয়েছিআলহামদুলিল্লাহ।”আমাদের  জন্য সবাই দোয়া করবেন। 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-২৭-১১-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ