1. admin@doinikbartamansongbadbd.com : admin :
*মান্দায় জামায়াতের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ফুটবল বিতরণ।* - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

*মান্দায় জামায়াতের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ফুটবল বিতরণ।*

আব্দুল মালেক স্টাফ রিপোর্ট নওগাঁ:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৯ নওগাঁ-৪ মান্দার এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ৩০০ টি প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ ২৭ নভেম্বর ২৫ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় প্রসাদপুর আলহেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে এ ফুটবল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মো: রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, ওলামা সভাপতি মাওলানা মো আব্দুল কাইয়ুম বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিদের বক্তব্যে তিনি বলেন আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুবকদের উন্নয়নে কাজ করা হবে। বর্তমান যুবসমাজ খেলাধুলা রেখে মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। মাদক থেকে সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন । তারই অংশ হিসেবে আজকে মান্দায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠান এবং ১০০ টি ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ