1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষক ও খামারিদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয়ভাবে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং পুষ্টিকর প্রাণিখাদ্যের বিভিন্ন নমুনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন খাইরুল এগ্রো ফার্ম-এর প্রতিনিধি ইমাম হোসেন। তিনি দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং খামারি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাতে দেশের অগ্রগতি নির্ভর করে মানসম্মত জাত সংরক্ষণ, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করলে এ খাত আরও শক্তিশালী হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ