1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী  হত্যা মামলার মূল  আসামি ইউসুফ গ্রেপ্তার  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী  হত্যা মামলার মূল  আসামি ইউসুফ গ্রেপ্তার 

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জের   উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামী মোঃ ইউসুফ (৪২)কে আটক করেছে র‌্যাব ১১।
আজ বুধবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
তিনি বলেন, মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিনের সাহারপাড়া গ্রামের কনফেকশনারী ব্যবসায়ী (চা-দোকানী) আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মারাত্মক আহত আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মোঃ ইফসুফের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।
মিঠুন কুমার কুন্ডু বলেন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যাকা-ের শিকার আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। হত্যাকারী মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়া ছোট ছেলে।

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-২৬-১১-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ