1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাত্র ছয় দিনে মানবিকতার দৃষ্টান্ত: চট্টগ্রামে অসহায়দের ভরসার নাম ডিসি জাহিদুল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাত্র ছয় দিনে মানবিকতার দৃষ্টান্ত: চট্টগ্রামে অসহায়দের ভরসার নাম ডিসি জাহিদুল

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

হুইলচেয়ার উপহার, মাঠপর্যায়ে নজিরবিহীন
তৎপরতা,জেলায় বাড়ছে আশার আলো চট্টগ্রামে
দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম দেখিয়ে দিলেন—প্রশাসনিক দায়িত্ব শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ নয়; মানবিকতাই পারে একজন কর্মকর্তাকে জনগণের কাছে শ্রদ্ধার আসনে বসাতে। ব্যস্ত দিনপঞ্জির মধ্যেও তিনি পরপর দ্বিতীয়বারের মতো মানবিক উদ্যোগ নিয়ে হুইলচেয়ার পৌঁছে দিলেন ছয়জন শারীরিকভাবে অক্ষম মানুষের হাতে।

মঙ্গলবার হাটহাজারী উপজেলা পরিদর্শনের ফাঁকে মানবিক এই আয়োজন সম্পন্ন হয়। প্রতিটি হুইলচেয়ার শুধুমাত্র সাহায্য নয়—একেকটি পরিবারে ফিরিয়ে আনল স্বস্তি, স্বাধীনতা ও জীবনের নতুন গতি।

“জন্মগত প্রতিবন্ধী বেলালের মায়ের চোখে জল— “ডিসি স্যার আমাদের,বাঁচালেন”হাটহাজারীর মো. সুমন–সেতারা দম্পতির ১০ বছরের ছেলে বেলাল জন্ম থেকে অক্ষম। বিছানা ছাড়া তার আর কোন জীবন নেই। গোসল, শৌচাগার—সব জায়গায় মাকে তাকে কোলেকরে বহন করতে হতো। অর্থের অভাবে হুইলচেয়ার কেনা ছিল স্বপ্নেরও বাইরে। ডিসির উপহার পেয়ে সেতারা বেগম জানান—“আমার ছেলের কষ্ট কমল। আমরা এই উপকার কখনো ভুলব না।”

“গীতা ধর—বছরের পর বছর ঘরবন্দী জীবনের অবসান”কুমদ বন্ধু ধরের মেয়ে গীতা ধর (৩২) জন্ম থেকেই প্রতিবন্ধী। একসময় তার পা কেটে ফেলতে হয়। এরপর ঘরই হয়ে ওঠে তার পুরো পৃথিবী। মেয়ের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার পর গীতার ছেলে বলেন—“ডিসি স্যার মাকে আবার চলার সুযোগ দিয়েছেন। আমাদের পরিবার যেন নতুন জীবন পেল।”

,,ফাহিমা–হাসিনার চোখে আনন্দ, খোকনের মুখে স্বস্তির হাসি,,হাটহাজারীর জালাল আহমদের মেয়ে ফাহিমা আক্তার এবং মো. আনোয়ারের মেয়ে হাসিনা আক্তারও পেলেন চলাচলের স্বাধীনতা। একই সঙ্গে সত্তারঘাট পুরান বাজারের মো. মাহাবুল হকের ছেলে খোকন হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।পরিবার–পরিবেশে দেখা গেছে এক ধরনের উৎসব-মুখর আবহ।

দায়িত্ব নেয়ার পর থেকেই মাঠে–ময়দানে: ডিসির তৎপরতা নতুন বার্তা দিচ্ছে”১৮ নভেম্বর যোগদানের পর থেকেই জেলার সমস্যা–সম্ভাবনা খতিয়ে দেখতে মাঠপর্যায়ে দৌড়ঝাঁপ করছেন ডিসি জাহিদুল ইসলাম। মঙ্গলবার দিনের শুরুতেই তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে টানা পরিদর্শন করেন—হাটহাজারী উপজেলা ভূমি অফিস,,সদর ইউনিয়ন ভূমি অফিস,,সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা,কর্মকর্তাদের দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ

এরপর তিনি পৌঁছান হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখানে ৪৮০ জন ছাত্রীকে শিক্ষা–স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পরে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ইউনিয়ন পরিষদ, আশ্রয়ণ প্রকল্প এবং একটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মানবিকতা ও উন্নয়ন—একই হাতে সমানভাবে এগিয়ে নিচ্ছেন ডিসি জাহিদুল! ব্যস্ত দিনের শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে অক্ষম পাঁচজন মানুষের হাতে নিজে হুইলচেয়ার তুলে দেন। তাদের স্বাস্থ্যগত অবস্থা, পারিবারিক সমস্যা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত কথা বলেন। সেই সঙ্গে যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সও উদ্বোধন করেন।

এর আগেও তিনি বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেন—যা জেলার মানুষের হৃদয় ছুঁয়ে যায়। উপস্থিত ছিলেন—হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন,সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা–”কর্মচারীগণ”

চট্টগ্রামের মাঠপর্যায়ে বহুদিন ধরে এমন কর্মঠ ও মানবিক জেলা প্রশাসকের অভাব অনুভূত হচ্ছিল। ডিসি জাহিদুল ইসলামের তৎপরতা, মানবিকতা ও সাহসী সিদ্ধান্ত জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা। মানুষ এখন বলছে—“চট্টগ্রাম পেয়েছে এক মানবিক অভিভাবক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ