1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে শুরু হলো আভ্যন্তরীণ আমন ধান–চাল সংগ্রহ অভিযান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে শুরু হলো আভ্যন্তরীণ আমন ধান–চাল সংগ্রহ অভিযান

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ-ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলার সরকারি খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নয়াহালট গ্রামের কৃষক মো. সহিবুর রহমান তালুকদার এক মেট্রিক টন ধান সরবরাহের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ৩৯ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের মাধ্যমে ৩২৭ মেট্রিক টন আতব চাল ও ৯০২ মেট্রিক টন সিদ্ধ চাল সরকারি নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুসারে ক্রয় করা হবে।

এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা, আতব চালের মূল্য ৪৯ টাকা এবং সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার মুশফিকীন নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হান্নান কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল ইসলাম ও কৃষক প্রতিনিধি এমদাদ আফিন্দী প্রমুখ।

২৬.১১.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ