1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে চাঁদার দাবীতে যুবদল কর্মীর হাতে ব্যবসায়ী  খুন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে চাঁদার দাবীতে যুবদল কর্মীর হাতে ব্যবসায়ী  খুন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 লক্ষ্মীপুরের রামগঞ্জে  দাবিকৃত ২লাখ টাকা চাঁদা না দেয়ার অপরাধে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে  হত্যা করেছে মোঃ ইউসুফ (৪২) নামের এক যুবদল কর্মী।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। হত্যাকারী মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়া ছোট ছেলে।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও নিকটাত্মীয়রা জানান, আনোয়ার হোসেনের শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি এন জি ও সংস্থা থেকে ২লাখ টাকা ঋন নেন তিনি। এ খবর জানতে পেরে ইউনিয়ন যুবদল কর্মী মোঃ ইফসুফসহ আরো তিনজন আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। গত দুই তিন দিন থেকে কয়েকবার আনোয়ারের দোকানে এসে হুমকি ধমকি অব্যাহত রাখে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় একই মোটরসাইকেলে করে ইউসুফ ও আরো দুইজন দোকানে ঢুকে একা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

মারাত্মক আহতাবস্থায় আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই মারা যায় আনোয়ার হোসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারী মোঃ ইউসুফ যুবদল কর্মী ও হত্যাকান্ডের শিকার আনোয়ার হোসেন বিএনপির কর্মী হলেও বড় কোন পদে নাই। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজ মঙ্গলবার সকালে বাগিবিতন্ডার এক পর্যায়ে আনোয়ার হোসেনকে  ছুরিকাঘাত করার কারনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছে। মৃতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-২৫-১১-২৫ ই


নিহত আনোয়ার হোসেন। 

নিহত আনোয়ার হোসেন 

খুনি ইউসুফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ