
টাঙ্গাইলের সখিপুরে বোয়ালী দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার ২২ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হয় সোমবার (১৪নভেম্বর)। তাফসীরুল কুরআন মাহফিল সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুর রহমান।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আকবর হোসেন, প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন শেখ জাহাঙ্গীর, জামাত ইসলামের পক্ষে বক্তব্য রাখেন মনির হোসেন।
এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রদর্শনীতে জানাজার নামাজ সহ আরবি,বাংলা,ইংরেজি হাতের লেখা প্রদর্শন করেন যা সকল অতিথি ও মুসল্লীদের মনে জায়গা করে নেয়।
তাফসিরুল কোরআন মাহফিল এ প্রধান বক্তা হিসেবে তাফসীরুল পেশ করেন মুফতি ফিরোজ উদ্দিন আল আজাদ ইমাম ও খতিব,পিটিআই জামে মসজিদ,টাঙ্গাইল। দ্বিতীয় বক্তা অত্র গ্রামের কৃতি সন্তান হাফেজ মোওঃ মুফতি মহসিন আল মামুন খতিব আল ইমাম ইসলামিক সেন্টার, সিনিয়র শিক্ষক পলাশতলী দাখিল মাদ্রাসা মির্জাপুর,টাঙ্গাইল।