1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধারা এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের একটি সূত্র সোমবার (২৪ নভেম্বর) রাতে জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ভেড়ামার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম । তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করেছে শুধু তাই নয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দর্শনের বাস্তবায়নের দায়িত্ব নিয়ে বিএনপির সহ অঙ্গ সংগঠনকে কিভাবে সুন্দর ভাবে বাস্তব রূপরেখা দিয়েছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ