1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে জেনারেল হাসপাতালের কর্মরত ২ স্টাফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেনারেল হাসপাতালের কর্মরত ২ স্টাফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি।

মাইনুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

জেনারেল হাসপাতাল কুড়িগ্রামে কর্মরত ২ জন স্টাফের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা মানহানিকর অপপ্রচারের ঘটনায় হাসপাতাল স্টাফদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে । এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় ভুক্তভোগী ব্যক্তি সাধারণ ডায়েরি করেছে । যাহার জিডি নং ১৩৮৬ এবং তারিখ ২৩/১১/২০২৫ ইং ।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভার বানিয়া পাড়া এলাকার বাসিন্দা সামসুল হকের পুত্র মোঃ আকতারুজ্জামান বর্তমানে জেনারেল হাসপাতাল কুড়িগ্রামে উচ্চমান সহকারি পদে কর্মরত আছেন । জেনারেল হাসপাতাল কুড়িগ্রামে কর্মরত উচ্চমান সহকারি মোঃ আকতারুজ্জামান ও তাহার সঙ্গীয় স্টাফ প্রধান সহকারী পদে কর্মরত মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতনামা কে বা কাহারা “কুড়িগ্রাম সংবাদ” নামে ফেসবুক আইডি থেকে মিথ্যা মানহানিকর কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়ায় এ ঘটনায় হাসপাতাল স্টাফদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে । পরিকল্পিতভাবে কতিপয় ব্যক্তি বিশেষ জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম থেকে কর্মরত দুই স্টাফকে মিথ্যা অভিযোগ দিয়ে অন্যত্র সরানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে । উক্ত অজ্ঞাতনামা আইডি হতে অজ্ঞাতনামা কে বা কাহারা দুজনের নামে মানসম্মানহানী পারিবারিক-সামাজিক ও কর্মস্থলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার হীন প্রচেষ্টা করে। উক্ত ফেসবুক আইডি ব্যবহারকারীর দ্বারা তাহাদের আরও যে কোন বড় ধরনের ক্ষতি হওয়ায় আশু সম্ভাবনা থাকায় জেনারেল হাসপাতাল কুড়িগ্রামে কর্মরত উচ্চমান সহকারি মোঃ আকতারুজ্জামান নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারন ডাইরী করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ