1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভুয়া নিউজ পোর্টাল ও ভুয়া প্রেস কার্ডের প্রতারণা চক্র সক্রিয়: সতর্ক থাকার আহ্বান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভুয়া নিউজ পোর্টাল ও ভুয়া প্রেস কার্ডের প্রতারণা চক্র সক্রিয়: সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

দেশজুড়ে সম্প্রতি বিভিন্ন অনুমোদনহীন ও নাম-বেনামি অনলাইন নিউজ পোর্টাল সক্রিয় হয়ে উঠেছে। এসব পোর্টাল নিজেদের পরিচিত করতে পত্রিকার নামের সঙ্গে “বাংলা”, “বাংলাদেশ”, “নিউজ” ইত্যাদি শব্দ যুক্ত করে সাধারণ মানুষের কাছে নিজেদেরকে সরকারি নিবন্ধিত গণমাধ্যম হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। অথচ অধিকাংশ প্ল্যাটফর্মেরই কোনো সরকারি নিবন্ধন নেই, নেই তথ্য মন্ত্রণালয় কিংবা প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (PID)-এর অনুমোদন।

সূত্র মতে, এ ধরনের ভুয়া পোর্টালের মূল উদ্দেশ্য হলো—
ভুয়া প্রেস কার্ড তৈরি করে টাকার বিনিময়ে বিক্রি করা,
এবং সেই পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো। এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং প্রকৃত সাংবাদিকতার সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অনুমোদনবিহীন গণমাধ্যমে প্রতিনিধি হওয়া এবং ভুয়া প্রেস কার্ড ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তায় বলা হয়েছে—

কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হওয়ার আগে তার সরকারি নিবন্ধন নম্বর যাচাই করতে হবে।

পত্রিকার প্রিন্ট লাইসেন্স, প্রকাশক-সম্পাদকের নাম, ঠিকানা ও PID অনুমোদন নিশ্চিত করতে হবে।

নাম-বেনামি, অনুমোদনবিহীন অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।

ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভুয়া নিউজ পোর্টাল ও ভুয়া প্রেস কার্ড প্রতারণা চক্রকে দমন করতে কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

সত্য ও ন্যায়ের সাংবাদিকতা রক্ষা করতে হলে সমাজের সবাইকে এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে সচেতন হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ