1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মনোনয়ন দেওয়ার দাবিতে দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনোনয়ন দেওয়ার দাবিতে দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল।

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি‌তে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন দলটির নেতাকর্মীরা। এই আসনের দুই উপজেলা ভেড়ামারার- মিরপুর সড়কে সড়কে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি নেতা কর্মীরা, শুধু তাই নয় দলটির স্থানীয় নেতা কর্মীরা নফল রোজা করেছেন,সেই সাথে মানববন্ধন করেছেন শান্তিপূর্ণভাবে যার একটি কারণ হচ্ছে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে।

তারই ধারাবাহিকতায় আজ রোজ শনিবার ইংরেজি তারিখ ২২/১১/২৫ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের খয়ের তলা গোরস্থানে ৭৬ কুষ্টিয়া ২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত দাবিতে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও তিন তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে দিনব্যাপ খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসহাক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাইফুল ইসলাম রোকন, তালিমুল ইসলাম কমপ্লেক্সের সভাপতি জহুরুল হক বিজলী, বাহিরচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পাকশী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুজ্জামান, ফুরফুরা কেন্দ্রীয় মুবালীগ মাওলানা খান মোঃ গোলাম মোস্তফা চাঁদ।

অনুষ্ঠানে মুফতি নুরুজ্জামান বলেন অধ্যাপক শহিদুল ইসলামের আলেম-ওলামাদের খুব সম্মান এবং শ্রদ্ধা করেন,তার সততা যোগ্যতা কর্মনিষ্ঠা তা অভিজ্ঞতাকে মূল্যায়ন করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলার প্রয়োজনে তার মত জনপ্রিয় নেতাকেই চুড়ান্তভাবে মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপির মনোনয়ন বোর্ড, স্থায়ী কমিটি ও সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমি। অনুষ্ঠানে উক্ত এলাকার সাধারণ ও গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী, শিক্ষক, পেশাজীবি শ্রমজীবী মানুষেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ