1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলফাডাঙ্গায় শিক্ষার্থী–অভিভাবকদের মানববন্ধন চার দিনেও ঘাতক শনাক্ত নয়—বিচারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনদের বিক্ষুব্ধ প্রতিবাদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলফাডাঙ্গায় শিক্ষার্থী–অভিভাবকদের মানববন্ধন চার দিনেও ঘাতক শনাক্ত নয়—বিচারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনদের বিক্ষুব্ধ প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : আব্দুল মতিন মুন্সী
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান রহমান হত্যার চার দিন পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষোভ ঝরে পড়েছে এলাকাবাসীর কণ্ঠে। বিচারের দাবিতে ২৩শে নভেম্বর (সোমবার) সকালে জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও পারভেজ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়—
“জায়ানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও নিহতের দাদা গোলাম হোসেন, চাচা হাবিব মোল্লা, দাদি রেহেনা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম হাদী, জসিম উদ্দিন এবং কিন্ডারগার্টেন সভাপতি সওকত আলী খান।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার এক ঘণ্টার মাথায় পাকুড়িয়া গ্রামের শিশু জায়ান রহমানকে ঝোপঝাড়ঘেরা একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

স্বজনদের ক্ষোভ

নিহত জায়ানের স্বজনদের অভিযোগ—ঘটনার চার দিন পেরোলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে তারা শঙ্কিত ও হতাশ।

পুলিশের বক্তব্য
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন—
“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। খুব দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ