1. admin@doinikbartamansongbadbd.com : admin :
অবশেষে ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে কুমিল্লার দাউদকান্দির মো. ইব্রাহিম হিসেবে শনাক্ত** - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অবশেষে ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে কুমিল্লার দাউদকান্দির মো. ইব্রাহিম হিসেবে শনাক্ত**

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাঁকি রামচন্দ্রপুর ব্রিজের পাশ থেকে শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩ টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লা/শ উ/দ্ধা/র করে পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পরিচয়হীন থাকার পর অবশেষে মিলেছে লা/শ টির পরিচয়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের নিশ্চিত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩২)। তার পিতা আব্দুর রহিম। বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের ভূইয়া বাড়ি গ্রামে ছেলে বলে জানা যায়।

শনাক্তের পর ইব্রাহিমের স্বজনরা জানান, তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন আমাদের সন্তান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তারা বোয়ালমারী থানায় যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান।

এর আগে শনিবার দুপুরে পথচারীরা মহাসড়কের পাশে ঝোপের ভেতর লা/শ টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লা/শ উ/দ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ন্যাশনাল আইডি বা অন্য কোনো পরিচয়পত্র না থাকায় প্রথমে লা/শটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে নির্দিষ্ট শারীরিক বর্ণনা ও পোশাকের বিবরণ দেখে পরিবার লোক নিশ্চিত করে বলেন যে লা/শটি ইব্রাহিমের।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের অবস্থান ও লা/শে থাকা আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দূরবর্তী কোনো এলাকা থেকে এনে মরা দেহ ফেলে দেওয়া হতে পারে। তবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

শনাক্তের পর এলাকাজুড়ে স্বস্তির পাশাপাশি নতুনভাবে রহস্যের জন্ম দিয়েছে মৃত্যুর সূত্রপাত। পরিবার দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ