1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি হাসপাতালে জেনারেটর দান করলেন জামায়াত মনোনীত প্রার্থী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি হাসপাতালে জেনারেটর দান করলেন জামায়াত মনোনীত প্রার্থী

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জেনারেটর দান করলেন লক্ষ্মীপুর -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া।
বিদ্যুৎ বিভ্রাটে স্বাস্থ্যসেবায় নানামুখী সংকট দেখা দেয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীদের অসুবিধার কথা চিন্তা করে ও চিকিৎসা সেবায় সংকট দূর করতে হাসপাতালে এ জেনারেটর অনুদান দিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়তের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।

‎গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জেনারেটর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ তিনি জেনারেটরটি প্রদান করেন।

‎রোববার (২৩ নভেম্বর) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে তিনি জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেনারেটর প্রদানের সময় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, “রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা সত্যিই সংকটাপন্ন। বিদ্যুৎ না থাকলে রোগীরা খুব ভোগান্তিতে পড়েন। জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে এসেছে। তারই অংশ হিসেবে এই ছোট্ট অনুদান।”

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, হাসপাতালের জন্য আইপিএস যথেষ্ট নয়। বিদ্যুৎ না থাকলে জরুরী ইউনিটগুলো ঝুঁকিতে পড়ে। জেনারেটরটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ