1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে   এ্যানি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে   এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরতে হবে। মাদকের বিরুদ্ধে  শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  আমরা যেখানে আছি, সেখান থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধ জড়িয়ে আছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বড় ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য  অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসায় যুক্ত,  তারা নানা অপকর্মে জড়িত। তারা সংখ্যায় কম হলেও কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-২৩-১১-২৫ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ