1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক– রাজনীতিবিদদের মতবিনিময় সভা চট্টগ্রামে অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক– রাজনীতিবিদদের মতবিনিময় সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে আজ ২৩ নভেম্বর বিকেল চারটায় “দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দেশের সামগ্রিক দুর্নীতির চিত্র, সাংবাদিকতার চ্যালেঞ্জ,গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহি এবংরাজনীতিবিদ-সাংবাদিক সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাদা কাগজের সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের সম্পাদক এবং ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামত আলী। তিনি বলেন,“দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণমাধ্যম সত্য উন্মোচনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার; তাই সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উক্ত সভায় বক্তব্য রাখেন—সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,সংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন•অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল আলী•দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম• দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সহসম্পাদক এস এম গিয়াস উদ্দিন সম্রাট,জাতীয়সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও প্রেস ক্লাব সদস্য লায়ন এম এ ইউসুফ

•এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম–৩ আসনের এমপি পদপ্রার্থী আতাউর রহমান নুর•এবি পার্টির চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী তৌহিদ হোসেন রাকিন•গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সহসম্পাদক নাসরিন আক্তার,সমাজসেবক মো. আরাফাত•সুপ্রিম পার্টির এমপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুর রহমান, মো. আমিনুল ইসলাম মামুন, মো. আবদুর রহমান, মো. মফিজ উদ্দিন, সফিকুর রহমান, ফখরুল ইসলাম নাহিদ, মো. অলিউল্লাহ খান, মো. জীবন চৌধুরী, মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর রুমেন চৌধুরী, কার্তিক প্রমুখ।

বক্তারা বলেন,“দুর্নীতি শুধু কোনো প্রতিষ্ঠান বা দলের সমস্যা নয়—এটি একটি জাতীয় সংকট। শক্তিশালী সামাজিক আন্দোলন এবং গণমাধ্যমের নির্ভীক ভূমিকা ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

সভায় একটি সমন্বিত দুর্নীতি প্রতিরোধ প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানানো হয় এবং
সাংবাদিক–রাজনৈতিক নেতাদের যৌথ উদ্যোগে সচেতনতা বাড়ানো ও জবাবদিহিমূলক সমাজ গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ