1. admin@doinikbartamansongbadbd.com : admin :
**বোয়ালমারীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পরিচয় রহস্যে ঘেরা, এলাকাজুড়ে উদ্বেগ–চাঞ্চল্য** - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

**বোয়ালমারীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পরিচয় রহস্যে ঘেরা, এলাকাজুড়ে উদ্বেগ–চাঞ্চল্য**

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাঁকি রামচন্দ্রপুর ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লা/শ উ/দ্ধা/র করেছে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা তিনটার দিকে মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে লা/শ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লা/শ উ/দ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে ব্রিজের দক্ষিণ পাশে ঝোপের ভেতরে একজন মানুষকে উল্টে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী এগিয়ে যান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন ব্যক্তিটি মৃত। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়।

লা/শের শরীরে কিছু ঘা ও আঁচড়ের দাগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেগুলো হ/ত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫–৩০ বছর। তার পরিচয় শনাক্তের মতো কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন লা/শের কাছে পাওয়া যায়নি।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লা/শটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গভীর রাতে অন্য কোথাও হ/ত্যা করে লা/শটি মহাসড়কের পাশে এনে ফেলে দেওয়া হতে পারে। তবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।

পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। এছাড়াও নিকটস্থ দোকান বা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ