1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে রেজাউল করিম খান চুন্নুর সমর্থনে বিশাল জনসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে রেজাউল করিম খান চুন্নুর সমর্থনে বিশাল জনসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

মোঃ এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নুর সমর্থনে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।
প্রধান বক্তা ছিলেন মোঃ এডভোকেট শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, কিশোরগঞ্জ সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুদ ইকবাল এবং সাবেক ছাত্রনেতা শাহিনুর করিম খান।

সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ আব্দুল মালেক।
সঞ্চালনা করেন গাজী মোহাম্মদ মাসুদ, কৃষি বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা যুবদল এবং নাজমুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সদর পৌর ৭ নং ওয়ার্ড যুবদল।

প্রধান অতিথির বক্তব্য

রেজাউল করিম খান চুন্নু বলেন—
“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সদর ও হোসেনপুরের মানুষের কল্যাণে বাকি জীবনটা উৎসর্গ করতে চাই।”

উপস্থিতি ও সহযোগিতা

জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা অংশ নেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন—
আজিজুর রহমান নাদিম (ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপি),
দেলোয়ার হোসেন দুলাল (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল),
ওহেদুজ্জামান সুমন, লিটন মিয়া, মোশাররফ, ইকরাম, অন্তিক, রাতুল, পিয়াল, মোবাশ্বিরসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ